শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

গুলশানের বাসায় অবরুদ্ধ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তার গুলশানের নিজ বাসায় অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেছেন আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী।
তিনি বলেন, আজ সকালে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল আমার দেশ সম্পাদকের বাসায় ঢুকে তাকে অবরুদ্ধ করে রাখে।
ভারতে গো-রক্ষার নামে মানুষ হত্যার প্রতিবাদে আজ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত একটি সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমানের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পুলিশ মাহমুদুর রহমানকে ওই  সংবাদ সম্মেলনে উপস্থিত হতে নিষেধ করেছে এবং সম্মেলন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে।
জাহেদ চৌধুরী বলেন, শনিবার রাত দেড়টার দিকে গুলশান-২ এর ৭৭ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির সামনে ডিবি পুলিশের একটি গাড়ি অপেক্ষা করে। সকাল ৮টায় পুলিশ বাড়িতে ঢুকে মাহমুদুর রহমানের গাড়ি চালককে বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দেয়। এসময় মাহমুদুর রহমান বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে অবস্থান করছিলেন।
পরে তিনি ফ্ল্যাট থেকে নেমে আসেন। পুলিশ তাকে আজ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিতব্য একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহন না করার জন্য নির্দেশ দেয়।
জাহেদ চৌধুরী বলেন, এখন ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ