শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

হজ উইথ আয়েশার ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ ও উমরার বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান হজ উইথ আয়েশা এবার নতুন উদ্যোগ হিসেবে একটি ডিজিটাল ইসলামিক লাইব্রেরি ও হজ উইথ আয়েশা ফাউন্ডেশন চালু করেছে। রাজধানীর গিভেন্সি ইন্টারন্যাশনাল হোটেলের কনফারেন্স হলে এক আয়োজনে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম। সভাপতিত্ব করেন হজ উইথ আয়েশার স্বত্বাধিকারী আয়েশা চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সানাউল্লাহ, বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন, গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিলের মহাসচিব সোহাগ মহাজনসহ বিভিন্ন শিক্ষাবিদ, কর্মকর্তা ও সমাজসেবকবৃন্দ। উপস্থিত ছিলেন হজ উইথ আয়েশার হজপালনকারী হাজিরাও।

দিনব্যাপী এই আয়োজনে প্রথমেই অনুষ্ঠিত হয় হজ প্রশিক্ষণ কার্যক্রম। অভিজ্ঞ আলোচকরা হজের প্রস্তুতি, মাসায়েল ও মক্কা-মদিনায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

হজ উইথ আয়েশা ফাউন্ডেশনের লক্ষ্য হলো ধর্মীয় আদর্শের আলোকে সামাজিক উন্নয়ন সাধন, গরিব-অসহায়দের সহায়তা, হজে আগ্রহীদের জন্য দিকনির্দেশনা ও সহায়তা প্রদান এবং ইসলামি জীবনব্যবস্থার প্রসারে কাজ করা।

অন্যদিকে, ডিজিটাল লাইব্রেরির উদ্দেশ্য হলো ইসলামি ও জাগতিক জ্ঞানের সমন্বয়ে জীবনমান উন্নয়ন। এতে থাকবে কোরআন, সহিহ হাদিস, ইসলামিক ইতিহাস, হজের ঐতিহাসিক দলিল ও চিত্রাবলি এবং বিশ্বখ্যাত ইসলামবিদ ও গবেষকদের রচনাসমূহ। বিশেষ গুরুত্ব দেওয়া হবে হজ বিষয়ক প্রামাণ্য সংকলনে।

হজ উইথ আয়েশার এই যুগান্তকারী উদ্যোগ ইসলামি জ্ঞানচর্চা ও মানবসেবামূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ