মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরান দুতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মাদ আজ ৪ আগস্ট, সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের সাথে সাক্ষাৎ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/ বি পুরানা পল্টন) আজ সোমবার দুপুর দুইটায় অনুষ্ঠিত এই বৈঠকে ইরান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, বিনিয়োগ ও মুসলিম উম্মাহর পারস্পরিক সৌহার্দ্য- সম্প্রীতি নিয়ে আলোচনা হয়। 

এসময় মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস ও ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কৌশলগত আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইজরাইলের বিরুদ্ধে ইরানীদের সাহসী প্রতিরোধের প্রশংসা করা হয়। এবং মুসলিম উম্মাহের ঐক্যের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করা হয়। ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মুসলমানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে ইরান দুতাবাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন, ইরান দুতাবাসের পিআর ডিরেক্টর জনাব সাইদুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, আন্তর্জাতিক সম্পাদক প্রফেসর ডক্টর বেলাল নুর আজিজি, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য রাজন সরকার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ