মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

সাদিক কায়েম প্রসঙ্গে কাদেরের স্ট্যাটাসের জবাবে মুখ খুললেন এনসিপি নেতা 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের (গাছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরের ফেসবুক স্ট্যাটাসের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী।

রোববার (৩ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে রিজভী দাবি করেন, “জুলাইয়ের হামলাকারী হাসান সাইদিকে জড়িয়ে সাদিক কায়েমকে অযথা অপমান করা হচ্ছে।”

তিনি লেখেন, “হাসান সাইদি আমার বিভাগের জুনিয়র। আমি তাকে ১৫ জুলাই ঢাকা মেডিকেলে হামলা করতে দেখি এবং মামলায় তার নামও দিয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের বিষয়েও আমি সবচেয়ে বড় ভূমিকা রেখেছি—প্রমাণসহ সব কিছু কর্তৃপক্ষকে জমা দিয়েছি।”

রিজভী আরও বলেন, “সে যখন গা ঢাকা দিয়ে ILET DU-তে পরীক্ষা দিতে আসে, তখন আমাদের ছোটভাই মঈনুদ্দিন মাহাদী তাকে ধরে ফেলে। এরপর আমরা তাকে পুলিশে দেই, মামলা করি, সে জেলেও যায়। আমি নিজেও এক সময় শিবির করেছি, কিন্তু এই হাসান সাইদিকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করেছি।”

তিনি আরও যোগ করেন, “যদি সাদিক সত্যিই সাইদিকে বাঁচাতে চাইত, তাহলে আমাকে বলত—আমি তো তার রুমমেট। কিন্তু সে তা করেনি। তাই সাইদি ইস্যুতে ভিত্তিহীন আলোচনার কোনো মানে নেই। এসব ঘটনার সঙ্গে এনসিপি, বাগছাস বা শিবিরকে জড়ানো ঠিক নয়, কারণ এসব ঘটেছে বহু আগেই।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ