শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে

‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার (৪ আগস্ট) আগারগাঁওস্থ ফাউন্ডেশনের মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আলেমদের নেতৃত্বে মাদরাসা শিক্ষার্থীরা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। 

তারা আরও বলেন, মাদরাসা শিক্ষার্থীরা শুধু মসজিদের মিম্বরেই সীমাবদ্ধ ছিলেন না, বরং রাস্তায় নেমে তারা সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেন।

বক্তারা বলেন, এই গণঅভ্যুত্থান কেবল একটি গণআন্দোলনই নয়, বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ। ইসলামের ন্যায়পরায়ণতা ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে, আলেম সমাজ সে সময় গণআন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান সময়েও এই ঐক্য ও সচেতনতার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম। 

এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. ইসমাইল হোসেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক এসএম তরিকুল ইসলাম, পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, পরিচালক মো. রেজ্জাকুল হায়দার, মুহাম্মদ ওবায়দুর রহমান ও এম এ বারী। 
অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মো. মহিউদ্দিন।

আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। 

শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ