বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আদালতে নেয়া হয়েছে ফরহাদ মজহারকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কবি ও কলামিস্ট ফরহাদ মজহারকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে নেয়া হয়েছে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন তিনি।

মঙ্গলবার দুপুর আড়াইটার পর তাকে আদালতে নেয়া হয়।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে গোয়েন্দা কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, সার্বিক দিক বিবেচনা করে ফরহাদ মজহারকে আদালত নেয়া হচ্ছে।

তিনি বলেন, ফরহাদ মজহারের স্ত্রী’র করা জিডি অনুযায়ী ভিকটিম হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হবে।

জিজ্ঞাসাবাদ শেষে ফরহাদ মজহারকে আদালতে সোপর্দ করা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিবির এই যুগ্ম কমিশনার।

সোমবার ভোর ৫টার পর শ্যামলির নিজ বাসা থেকে বের হবার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। তার নিখোঁজ হওয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে আদাবর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

 

যেভাবে উদ্ধার হলেন ফরহাদ মজহার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ