রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

বান্দরবনে ফের পাহাড় ধসে একজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা বর্ষণে বান্দরবনে ফের পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বান্দরবনের ঘুমধুমে পাহাড়ধ‌সের এ ঘটনায় এক মা নিহত ও তার মেয়ে আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘ‌টে।

ছেমুনা খাতুন (৪৪) নামের এক মা নিহত হয়েছেন। এ সময় তাঁর মেয়ে আমেনা খাতুন (২৫) আহত হন।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছ‌ড়ি উপ‌জেলার ঘুমধুম ইউনিয়‌নের ঘুমধুমপাড়ায় বৃ‌ষ্টি‌তে পাহাড়ধ‌সে বসতবা‌ড়ি বিধস্ত হ‌য়ে‌ছে। এ সময় পাহাড়ধ‌সে ঘটনাস্থ‌লেই স্থানীয় বা‌সিন্দা মোহাম্মদ মা‌জে‌দের স্ত্রী ছেমুনা খাতুনের মৃত্যু হয়। আহত হন ছেমুনার মেয়ে আমেনা খাতুন‌। খবর পেয়ে পু‌লিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থ‌লে গি‌য়ে হতাহত‌দের উদ্ধার ক‌রে‌ছে।

ঘটনার সত্যতা নি‌শ্চিত করে নাইক্ষ্যংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) তৌ‌হিদ ক‌বির জানান, পাহাড়ধ‌সে ঘুমধু‌মে এক নারী মারা  গে‌ছে। এ সময় তাঁর মেয়ে আহত হন।

ঘুমধুম ইউ‌নিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ব‌লেন, গত মঙ্গলবার থে‌কে বান্দরবা‌নে বৃ‌ষ্টি হ‌চ্ছে। অবিরাম বর্ষ‌ণে পাহাড়ধ‌সে ঘুমধু‌মে এক নারী মারা গে‌ছে। নিহ‌তের প‌রিবার‌কে প্রশাস‌নের পক্ষ থে‌কে ২০ হাজার টাকা ক্ষ‌তিপূরণ দেওয়া হ‌য়ে‌ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ