সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসা নিয়ে আ'লীগের দু'গ্রুপে উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনীর ছাগলনাইয়া সদরের ঐতিহ্যবাহী আজিজিয়া মাদরাসা নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। অধ্যক্ষের পদত্যাগ দাবির পর কয়েক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ও কয়েকজনের ছাত্রত্ব বাতিলের ঘটনায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষমতাসীন দলের দুই গ্রুপ মাদরাসা অধ্যক্ষের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে এবার মাদরাসায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়নি। উত্তেজনার কারণে উপজেলা প্রশাসন ঈদের চার দিন আগে মাদরাসা এলাকায় ১৪৪ ধারা জারি করে। পরে বিরোধী পক্ষ মাদরাসার অদূরে জিরো পয়েন্টে ঈদের নামাজ আদায় করে।

জানা যায়, মাদরাসার নামে তোলা টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণ, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে অধ্যক্ষ মাওলানা রুহুল আমীনের পদত্যাগ দাবি করে আসছিলেন ছাত্র-শিক্ষক, প্রতিষ্ঠাতা, দাতাসহ সংশ্লিষ্টরা।

সম্প্রতি নানা অভিযোগ তুলে মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা সাঈদ কপিলসহ কয়েকজনকে অব্যাহতি ও কয়েক ছাত্রের ছাত্রত্ব বাতিল করেন অধ্যক্ষ। এরপর কপিলকে ঈদের জামাত পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে ফুঁসে ওঠেন মুসল্লিরা। সংশ্লিষ্টরা ঈদের জামাত পরিচালনায় মাদরাসার প্রতিষ্ঠাতা পীর মুসার (র.) নাতি কপিল ছাড়া অন্য কাউকে মানবেন না বলে হুঁশিয়ারি দিলে অধ্যক্ষ পক্ষ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি

মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের শরণাপন্ন হন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে রমজানের শেষ জুমার দিন বৈঠক হয়। উপস্থিত লোকজন কপিলের পক্ষে থাকলেও রুহুল আমীন তা মানতে চাননি। ওই বৈঠকে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা ঈদের জামাত যে কোনো মূল্যে কপিল পড়াবে বলে ঘোষণা দিলে হাজার হাজার জনতা তাতে সমর্থন করেন। এক পর্যায় ঈদের জামাত নিয়ে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র বিবাদে জড়িয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় মুসল্লিদের কয়েকজন জানান, সোহেল চৌধুরী ছাড়াও অধ্যক্ষের পক্ষে রয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি এনাম মজুমদার ও তাদের অনুসারীরা। বিপক্ষে রয়েছেন মো. মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক ও তাদের অনুসারীরা। গত বুধবার পৌর সদরের বধুয়া কমিউনিটি সেন্টারে ৬নং বাঁশপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নà§