শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

৯ বছর সিনেমা হল থাকার পর আপন রূপে ফিরলো ইসলামিক সেন্টার করাচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : করাচি ইসলামিক সেন্টারের সূচনা হয় ১৯৮২ সালে। দীর্ঘ দিন ইসলামিক সেন্টার হিসেবে কার্যক্রম পরিচালনা করার পর ২০০৮ সালে তাকে পরিণত করা হয় সিনেমা হলে। প্রায় নয় বছর পর আদালতের রায়ে ‘ইসলামিক সেন্টার’ আবার ফিরে গেলো আপন রূপে।

পাকিস্তান সুপ্রিম কোর্টের করাচি ব্রাঞ্চ সিন্ধু হাইকোর্টের দেয়া রায় খারিজ করে দিয়ে নতুন রায় প্রদান করে। এর আগে সিন্ধু হাইকোর্ট ইসলামিক সেন্টারকে সিনেমা হলে পরিবর্তন করার বৈধতা প্রদান করে।

আদালতের রায়ে বলা হয়েছে, ইসলামিক সেন্টারকে আপন রূপে ফিরিয়ে দিতে এবং পরিবর্তনকারী ঠিকাদার কোম্পানি জরিমানা করা হয়েছে।

গত বছর করাচি জামাআতে ইসলামির আমির নাঈমুর রহমান সিদ্দিকির এক আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আনওয়ার জহির জামালি সিন্ধু হাইকোর্টের কাছে জানতে চাওয়া হয় কেনো ইসলামিক সেন্টারকে সিনেমা হলে পরিবর্তন করা হয়?

বিক্ষুব্ধ জনতার হাতে কাশ্মীরের ডেপুটি পুলিশ সুপার নিহত

আবেদনকারী নাঈমুর রহমান সিদ্দিকি তার আবেদনে উল্লেখ করেন ১৯৮২ সালে জেনারেল এস এম আব্বাসী ইসলামিক সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। উদ্দেশ্য ছিলো ইসলামি সভ্যতা সংস্কৃতির প্রচার ও প্রসার।

আবেদনে আরও বলা হয়, সাবেক সিটি গভর্নর নেয়ামতুল্লাহ খানের সময় কমপ্লেক্সটি পূর্ণতা লাভ করে এবং ৭৫০ আসন বিশিষ্ট একটি অডিটরিয়ামে পরিণত হয়।

২০০৮ সালে করাচি গভর্নর মোস্তফা কামাল ইসলামিক সেন্টারকে ‘সেন্টার ফর আর্ট এন্ড লার্লিং’ পরিণত করে এবং ভবনের ভেতর ও বাহির থেকে সব ইসলামিক নিদর্শন ও আয়াত মুছে ফেলা হয়। ২০১০ সালে সেখানে নিয়মিত সিনেমা প্রদর্শন শুরু হয়।

২০১২ সালে এক অভিযোগের ভিত্তিতে ভবনটি সিলগালা করে দেয়া হয় এবং ২০১৬ সালে নাঈমুর রহমান সিদ্দিকি ভবনটি আপন রূপে ফিরিয়ে দেয়ার আবেদন করেন এবং সে আবেদনের প্রেক্ষিতে  এ রায় প্রদান করা হলো।

সূত্র : দৈনিক ডন

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ