সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কুরআনের পাখিরা কে কোথায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে আছেন কোরআন  তেলাওয়াতের হাজারো নন্দিত শিল্পী। অসাধারণ প্রতিভায় উদ্ভাসিত পবিত্র সুরের  এসব গায়ক পাখির সুললিত কণ্ঠে কোরআনে হাকিমের সৌন্দর্য অনন্য বিভায় ফুটে ওঠে দেশের ভেতরে ও বাইরের দুনিয়ায়। বিগত কয়েক বছরে তাদের কয়েকজন বিশ্বসভায় বাংলাদেশের সম্মানকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। প্রচারবিমুখ এই সোনার ছেলেদের বিভিন্ন সময়ে মিডিয়ার সামনে এনেছে কোরআনের আলো ফাউন্ডেশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে’ নামক রিয়েলিটি শো। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত যেসব হাফেজ কোরআনের বাণী বুকে নিয়ে  প্রথম স্থান অধিকার করেছেন, তাদের নিয়ে আজকের এ আয়োজন।

হাফেজ মোঃ শরিফুল ইসলাম সানি

 

২০০৭ সালের ১৮ মার্চ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মানিকদির পল্লীতে জন্মগ্রহণ করে। বাবা নজরুল ইসলাম ও মা পারভীন আক্তার। শরিফুল দুই ভাইয়ের মধ্যে ছোট। বাবা টেক্সটাইল মিলের একজন সাধারণ কর্মচারী এবং মা গৃহিণী। ২০১২ সালে মাদরাসা-ই-নূরুল উলুম, গৌরীপুরে হিফজ শুরু করে। পরে নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার মোহতামিম হাফেজ কারি আবদুল হালিম সালমানের তত্ত্বাবধানে যোগ্যতম হাফেজরূপে গড়ে ওঠে। এরই ফলশ্রুতিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ২০১৭ সালে মিডিয়াভিত্তিক সর্ববৃহৎ ও বহুল পরিচিত কোরআন তেলাওয়াতের রিয়েলিটি শো বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচারিত ‘পিএইচপি-কোরআনের আলো প্রতিভার সন্ধানে’ কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। ভবিষ্যতে তার ইচ্ছা, পবিত্র কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে মহান আল্লাহ তায়ালার দ্বীন প্রচারে নিজেকে নিয়োজিত করা। এজন্য সবার কাছে সে দোয়াপ্রার্থী।

হাফেজ মোহাইমিনুল ইসলাম


পটুয়াখালী জেলার অন্তর্গত বাউফল থানার কারখানা গ্রামের বাবা মোঃ মাসুদ আহম্মেদের ঔরসে ও মা শিরিন আক্তারের গর্ভে জন্ম। মাত্র ১০ বছর বয়সে ঝালকাঠি নেছারাবাদ আযীযিয়া হাফিজিয়া মাদরাসা থেকে হেফজ সম্পন্ন করে। ২০১৫ সালে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজ প্রতিযোগিতায় ২০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান এবং ২০১৬ সালে ৩০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে। ২০১৬ সালে মিডিয়াভিত্তিক সর্ববৃহৎ ও বহুল পরিচিত কোরআন তেলাওয়াতের রিয়েলিটি শো বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচারিত ‘পিএইচপি-কোরআনের আলো প্রত