রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৭২ চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী

২২ জুলাই জমিয়তের কাউন্সিল সফলের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী ঝটিকা সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২২ জুলাই সকাল ১০টায় মজলিসে শুরা ও বার্ষিক কাউন্সিল অধিবেশন আহবান করেছে। উক্ত অধিবেশন সফলের লক্ষ্যে গতকাল (১৫ জুলাই) শনিবার দুপুর ১১টায় কিশোরগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ উল্লাহ জামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় সদস্য জাকারিয়া আমীন, জেলা সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বিকেল ৩টায় ময়মনসিংহ জেলা জমিয়তের উদ্যোগে জেলা কার্যালয়ে সেক্রেটারী মাওলানা মাহবুব উল­াহর সভাপতিত্বে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক। বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় সদস্য জাকারিয়া আমীন প্রমুখ।

সকাল ৭টায় ব্রাহ্মণবাড়ীয়া জেলা জমিয়তের উদ্যোগে বিশ্বরোড সংলগ্ন মাদরাসায় উপজেলা ও জেলা নেতৃবৃন্দের যৌথ সমাবেশ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।

সকাল ১১টায় হবিগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, জেলা সেক্রেটারী মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ তাফহীমুল হক প্রমুখ।

বিকেল ২টায় মৌলভীবাজার জেলা জমিয়তের উদ্যোগে মাওলানা জামিল আহমদ আনসারীর উদ্যোগে জেলা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাবেশে কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবসহ জেলা নেতৃবৃন্দ।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ