শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

‘তারেককে দেশে আনা হবে, প্রক্রিয়া চলছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, “তারেক রহমানের বিষয়ে আমরা ইন্টারপোলকে জানিয়েছি। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি, এখন ফেরারি। তাকে ফেরানোর ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া চলবে।”

বুধবার বিকেলে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন মন্ত্রী।

আইসিটি আইনের ৫৭ ধারার বিষয়ে আইনমন্ত্রী বলেন, “৫৭ ধারায় যে অপরাধগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু অপরাধ। সেই অপরাধগুলোকে আইনের আওতায় আনতে হবে। এগুলো বাদ দেয়া যাবে না। ৫৭ ধারায় কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সেই ব্যাপারে ব্যবস্থা থাকবে। ৫৭ ধারা এখন যে রূপে আছে, সেই রূপে থাকবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আখতার জাহান, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব উল-হক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ ভবন নির্মাণ শুরু হয়। দুই বছরের মধ্যে নির্মাণ শেষ করে ২০১৪ সালের মধ্যে আইন ও বিচার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করার কথা থাকলেও নানা জটিলতার কারণে ভবনটির কাজ শেষ হতে ৫ বছর লেগেছে যায়। এই ভবনে এক সঙ্গে ১০টি এজলাসে বিচার কাজ চালানো যাবে। এর ভবনটি নির্মাণের কারণে বিচারক, আইনজীবী, পুলিশ, বিচারপ্রার্থী, আসামি ও বিবাদিসহ আদালত সংশ্লিষ্ট সবার সুবিধা হবে। ভবনটির ভিত্তি ১২ তলা হলেও প্রথম পর্যায়ে আট তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।

কাতারের ওপর ১৩ শর্ত বাতিল করে নতুন ৬ শর্ত সৌদির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ