আতাউর রহমান খসরু : রাজনীতিতে এখন নির্বাচনী উত্তাপ। নির্বাচনি আলোচনায় সরগরম রাজনৈতিক মঞ্চ। সরকার ও সরকার বিরোধী উভয় জোট প্রস্তুত হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য। ইতোমধ্যে একাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের এ উত্তাপ লেগেছে ইসলামি দলগুলোতেও। জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে নিবন্ধিত ইসলামি দলগুলো। ইসলামি দলের শীর্ষ নেতৃত্বে থাকা আলেমরাও অংশগ্রহণ করবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। ইসলামি দলগুলোর নির্বাচন প্রস্তুতি ও শীর্ষ নেতাদের নির্বাচনী এলাকার নিয়ে অনুসন্ধান করেছে আওয়ার ইসলাম।
জমিয়তের দাবি ৫০ আসন, চূড়ান্ত লক্ষ্য ২০
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই নির্বাচন করবে তারা। জোটের কাছে তাদের দাবি ৫০ আসন। সেমতেই প্রস্তুত হচ্ছেন দলের নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা আওয়ার ইসলামকে বলেন, আমরা প্রাথমিকভাবে ৫০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। প্রার্থীও প্রায় চূড়ান্ত।
৫০ আসন দাবি করলেও জমিয়ের চূড়ান্ত লক্ষ্য ২০ আসন বলে জানা গেছে। এসব আসনে জমিয়তের মনোয়নও চূড়ান্ত হয়েছে বলে জানান সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনূর পাশা। অগ্রাধিকার ভিত্তিক এ ২০ আসনে প্রার্থীগণ গণসংযোগও শুরু করেছেন। এসব আসনে সাংগঠনিক কাঠামোও শক্তিশালী বলে তিনি দাবি করেন।
পূর্বের ৫০ আসনের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘৫০ আসন আমাদের দাবি। আমরা চেষ্টাও করবো জোটের কাছ থেকে দাবি আদায় করতে। আর ২০ আসন আমাদের চূড়ান্ত লক্ষ্য।
৫০ আসন বরাদ্দ না দিলে ভিন্ন চিন্তা করবে জমিয়ত
জোটের অন্যান্য দল নির্বাচনে অংশ না নিলে আপনারা নিবেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘সে প্রশ্নের উত্তর এখনি দেয়া যাচ্ছে না। দেশের পরিস্থিতি বুঝে আমরা সিদ্ধান্ত নিবো।
দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে নির্বাহী সভাপতি মুফতী মোহাম্মদ ওয়াক্কাস যশোর-৬, সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী হবিগঞ্জ-২, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বি বাড়িয়া-২, যুগ্ম মহাà¦