বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

৪০ হাজার হজযাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়বে: মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ই-ভিসা ও পরিবহন জটিলতা না কাটলে ৪০ হাজার যাত্রীর হজ পালনে সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনা ক্যাম্পের হজ কার্যালয়ে ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আশঙ্কার কথা জানান।

প্রসঙ্গত, ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে আজ মঙ্গলবারের চারটি ফ্লাইট ও বুধবার সকালের একটিসহ এখন পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।

রাশেদ খান মেনন বলেন, ৪৫ হাজারের ভিসা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এজেন্সিগুলো যাত্রী নিচ্ছে না। কারণ হিসেবে তিনি বলেন, ৪৫ হাজারের মধ্যে গ্রুপ যেটা আছে, সেই গ্রুপ হয়তো চারজনের গ্রুপ, সেখানে একজন নাই, সুতরাং তারা দিচ্ছে না।

এক্ষেত্রে বিমানের কিছু করার নেই জানিয়ে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী আরও বলেন, কারণ যাত্রী না পেলে তো কিছু করার নেই। টিকেট তো আমরা আগেই রেখেছি।

ভিসা জটিলতায় আজও বাতিল দুই হজ ফ্লাইট