বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মার্কিন সামরিক বাহিনীতে কেনো বাড়ছে আত্মহত্যার প্রবণতা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন সামরিক বাহিনীতে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। মার্কিন বাহিনীতে গত বছরের তুলনায় এ বছর আত্মহত্যার প্রবণতা বেড়েছে ২.৩ গুণ।

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রকাশিত জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ছ’বছরে আত্মহত্যার চেষ্টা করেছেন দশ হাজার মার্কিন সেনা৷ ২০০৪-২০০৯ সাল পর্যন্ত এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ আত্মহত্যার চেষ্টার ঘটনা।’

গবেষণাপত্রে বলা হয়েছে, আমেরিকার সেনাবাহিনীর সদস্যের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় থেকে। যুদ্ধের ভয়াবহতা ও বিস্বাদ আত্মহত্যার এ প্রবণতা তৈরি পেছনে দায়ি মনে করা হচ্ছে।

আত্মহত্যার চেষ্টাকারী সেনাদের মধ্যে ৮৬ শতাংশই পুরুষ। ৬৮ শতাংশের বয়স ত্রিশ বছরের কম এবং ৬০ শতাংশ সেনা শ্বেতাঙ্গ আমেরিকান।

৬০০টি শক্তিশালী সামরিক ইউনিটের এমন প্রবণতা লক্ষ্য করা গিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ২৬৫ জন সেনা আত্মহত্যা করেছেন।

২০১৬ সালে প্রতি ১ লক্ষ সেনার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটে ৩০টি।

গত সাত বছরের মধ্যে এটাই ছিল সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ