বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাতারের হজযাত্রীরা কোনো ভোগান্তিতে পড়বে না: সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের হজযাত্রীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না বলে জানিয়েছে সৌদি আরবের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী ড. আওয়াদ বিন সালেহ আল-আওয়াদ

বৃহস্পতিবার জেদ্দায় এক বৈঠকে তিনি এ কথা বলেন। খবর সৌদি গেজেট

আল-আওয়াদ বলেন, হজ যেহেতু এক আল্লাহর জন্য অনুষ্ঠিত ধর্মীয় ব্যাপার। হজ পালনকারীদের সহযোগিতার জন্য সৌদি প্রশাসন সদা তৎপর। আমরা চাই হজযাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে হজ পালন করুক।

তিনি আরও বলেন, হজ নিয়ে কাতার রাজনীতি করার চেষ্টা করছে। তাদের ওপর চলমান অবরোধের ব্যাপারে হজকে তারা ব্যবহারের চেষ্টা করছে। এর আগে ইরান এরকম চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এবার কাতার এরকম করছে।

কাতারের গণমাধ্যমে জঙ্গি এবং চরমপন্থীদের সংবাদ ইতিবাচকভাবে প্রচার এবং ঘৃণাত্মক বক্তব্য ছড়িয়ে দেয়ার বিরুদ্ধে সমন্বয়মূলক অবস্থানের জন্য সৌদি গণমাধ্যমকর্মীদের সঙ্গে ওই বৈঠক করা হয়। কাতারের এসব কার্যক্রমের বিরুদ্ধে দেশটির গণমাধ্যমকে একযোগে কাজ করাও আহ্বান জানানো হয়েছে।

তবে কাতারের নাগরিকদের বরাবরের মতোই স্বাগত জানানো হবে। দেশটির হজযাত্রীদের জন্য একাধিক দরজা খুলে দেয়ার কথাও জানান তিনি। যাতে করে কাতারের হজযাত্রীরা স্বাচ্ছন্দে হজ পালন করতে পারেন।

বিদেশিদের সহজ শর্তে নাগরিকত্ব দিচ্ছে কাতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ