তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
বিশ্বের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দে গতকাল গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হল মজলিসে আমেলার দিনব্যাপী বৈঠক৷ বৈঠকে মাদরাসার বর্তমান অবস্থা ও পূর্বের অবস্থা নিয়ে আনুপাতিক আলোচনা হয়৷
জানা যায়, বৈঠকেই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব (নাযেমে তালিমাত) মুফতী ইউসুফ তাওলবী তার পদ থেকে ইস্তফা পেশ করেন৷ হঠাৎ এ সিদ্ধান্তে মজলিসে আমেলা হতভম্ব হয়। পরে বিষয়টি সুরাহা না হলে অনুষ্ঠানেই নায়েবে নাযেমে তালিমাত মাওলানা আফজল কিমওয়ারীকে ভারপ্রাপ্ত নাযেমে তালীমাত৷
পূর্বের ন্যায়ই দেওবন্দের মেহমান খানায় গতকাল দুই পর্বে অনুষ্ঠিত হয় চলতি শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮ এর প্রথম পরামর্শ সভা৷ সভায় মজলিসে আমেলার সদস্যবৃন্দ অংশগ্রহণ করে গভীর রাত পর্যন্ত মাদরাসার কয়েকটি গুরুত্বরূর্ণ নিয়ম-কানুন পরিবর্তন-পরিবর্ধনের ব্যাপারে আলোকপাত করেন৷ আলোচনা হয় ছাত্রদের পড়লেখা ও থাকা-খাওয়া নিয়েও৷ উল্লেখ্য, উম্মুল মাদারিস দারুল দেওবন্দ মজলিসে আমেলা কতৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান৷
বৈঠকে নতুন দাখেলাপ্রাপ্ত ছাত্রদের শিক্ষা রিপোর্ট সংগ্রহ করে কথা হয় দীর্ঘ সময় পর্যন্ত৷ আলোচনায় উঠে আসে পড়ালেখার বর্তমান ও পূর্বের অবস্থা৷ বিশেষ বিশেষ সকল নিয়মের ক্ষেত্রেই আনা হয় পরিবর্তন৷ নেয়া হয় গুরুত্বপূর্ণ নতুন কিছু সিদ্ধান্ত৷
জানা গেছে, বৈঠক চলাকালীন প্রতিষ্ঠানটির নাযেমে তালিমাত মুফতী ইউসুফ তাওলবী অজানা কারণেই পেশ করে বসেন ইস্তেফানামা৷ যার ফলে হৎচকিত হয়ে ওঠেন মজলিসে আমেলার সদস্যরা৷ ইস্তফানামা পেশ করার পর কিছুটা বিলম্বে হলেও গৃহিত হয় মজলিসে আমেলার কাছে৷ ফলে আগামী বৈঠক হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের নায়েবে নাযেমে তালিমাত মাওলানা আফজল কিমওয়ারীকে করা হয় ভারপ্রাপ্ত নাযেমে তালিমাত৷ তৎক্ষণাত তাকে বুঝিয়েও দেয়া হয় তার সকল দায়িত্ব৷
উল্লেখ্য, গত তিন বছর আগে মজলিসে আমেলার বৈঠক চলাকালে সাবেক নাযেমে তালিমাত মাওলানা মুজিবুল্লাহ হঠাৎ করেই ইস্তফানামা দিয়ে বসেন৷ এরপর তৎক্ষণাত মাওলানা আহমাদ বিহারীকে নাযেমে তালি