শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দারুল মাআরিফ ৩ দিনব্যাপী ফিকহি-কর্মশালায় ড. হাবিব নামলেতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বাদ আছর থেকে বাহরাইনের ধর্মমন্ত্রণালয়ের (Ministry of Justice, Islamic Affairs and Awqaf) শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট ইসলামি স্কলার এবং ‘ইদারাতুল আওকাফ আস-সুন্নিয়া’র (Sunni Waqf Directorate) প্রধান ব্যবস্থাপক— শায়খ ড. হাবিব নামলেতি জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম-এ তিন দিন ব্যাপী ফিকহি-কর্মশালায় মুহাদারা (লেকচার) উপস্থাপন করছেন।

জামেয়ার ‘ড. আল্লামা ইউসুফ আল-কারাদাভি সেন্ট্রাল লাইব্রেরিস্থ শায়খ ইউসুফ জাসেম আদ-দরবেশ হলে জামেয়ার সাংস্কৃতিক ফোরাম ‘আন-নাদি আস-সাকাফি আল-ইসলামির তত্ত্বাবধানে মনোজ্ঞ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।

বাহরাইন-প্রবাসী ইমাম ও খতিব এবং ‘শরিয়া স্কলার ডিসকভার ইসলাম বাহরাইন’এর বাংলা বিভাগের প্রধান ও বিশিষ্ট আলেমে দীন—মাওলানা হারুন আযিযী নদভী রয়েছেন সার্বিক ব্যবস্থাপনায়।

অনুষ্ঠানে শায়খ ড. হাবিব নামলেতিকে সম্মাননা পুরস্কার তুলে দেন জামিয়া দারুল মাআরিফের প্রিন্সিপাল আল্লামা সুলতান যওক নদভী।

সেমিনারে ফিকাহ, ফিকাহ’র ‍মূলনীতি, নবগঠিত সমস্যা সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ড. হাবিব নামলেতি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ