সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কাতারে ইত্তেহাদুল মুসলিমীনের অন্যরকম ঈদ আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক সংগঠন মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার কাতারের রাজধানী দোহায় ফানার মিলনায়তনে শায়েখ আব্দুল্লাহ বিন যায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টার এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাতারে বাংলাদেশি আলেম উলামা, ইমাম ও খতীবদের সমন্বয়ে পরিচালিত মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের এ বাৎসরিক অনুষ্ঠান প্রবাসীদের জন্য ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠান বলেও সুপরিচিত।

হাফেজ মাওলানা মুফতি ফরিদ আহমাদ এর সভাপতিত্বে মাওলানা রেজাউল করীম ও শিল্পী মাসুদ কায়সারের পরিচালনায় অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুশাহিদুর রাহমান।

অনুষ্ঠানে ত্রিভাষায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আউয়াল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল জনাব জসিমুদ্দিন ও অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আমানাত হসাইন। অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন মাওলানা মাহবুব আব্দুল মতিন ও মাওলানা মুফতি ইউসুফ।

সভাপতির বক্তব্যে মাওলানা ফরিদ আহমাদ বলেন, আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর কাজ করতে হবে। মানব সেবা, নির্যাতিত ভাই বোনের পাশে দাঁড়ানো, সাধ্য মতো তাদের সাহায্য করাও আল্লাহর কাজ। দীনি সাংস্কৃতিক অনুষ্ঠান এটাও আল্লাহর কাজ। মুসলমানরা আজ পথহারা, আল্লাহ বিমুখ, জীবন পরিচালনায় সুন্নতি জীবনের বিপরীত স্রোতে নিমজ্জিত। আল্লাহর কাজ করলে, সুন্নতি জীবন যাপন করলে আল্লাহর নুসরত আসবেই। নির্যাতন নিপীড়ন বন্ধ হবে। নিজেদের ঐতিহ্য ফিরিয়ে পাবে।

বার্মার মুসলমানদের প্রসঙ্গ তিনি বলেন, তাদের অত্যাচারের ছবি দেখে কোনো সুস্থ বিবেকবান মানুষ স্থির থাকতে পারবে না। হাত পা গুটিয়ে চোখ বন্ধ করে বসে থাকার সময় নেই। তিনি বার্মার মুসলমানদের জন্য হাত তুলে দোয়া করলে মিলনায়তন ভর্তি হাজার হাজার দর্শক স্রোতার মাঝে এক হৃদয় বিদারক কান্নায় রোল পরে যায়।

আলোচনায় অংশ নিয়ে মাওলানা মুশাহিদুর রাহমান বলেন, মসজিদুল আকসার আর্তনাদে আমাদের মন না কাঁদলেও ফিলিস্তিনের শিশুদের মন ঠিকই কাঁদে। ছোট ছয় বছরà