মুহাম্মাদ শোয়াইব : গত মে মাস থেকে বিভিন্ন সংবাদ সংস্থা ও মানবাধিকার সংস্থার ওয়েবসাইট বন্ধ করছে মিশর। ইতিমধ্যে কয়েকটি প্রভাবশালী নিউজ পোর্টালও বন্ধ করে দেওয়া হয়েছে।
সর্বশেষ গতকাল শুক্রবার (০8 সেপ্টেম্বর ২০১৭) বন্ধ করে দেয়া হয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটটিও। এটি বন্ধ করা হয়েছে মিশরীয় কারাগারে বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনকে কেন্দ্র করে সরেজমিন ঘুরে করা একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে। ‘এখানে বন্দীদের ওপর অবিশ্বাস্য নির্যাতন করা হয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করার একদিন পর সংস্থাটির ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে মিশর। গতকাল থেকে মিশরের অভ্যন্তরে এই সাইটটিতে ঢোকা যাচ্ছে না।
হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা শাখার উপ পরিচালক জো স্টর্ক বলেন, ‘মিশর সরকার কারাগারে বন্দীদের নির্যাতনকে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ব্যক্তিগত বাড়াবাড়ি মনে করে। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা।’
সরেজমিন প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ১৯ জন সাবেক বন্দী ও অন্যান্য বন্দীদের আত্মীয়-স্বজনদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে।
নির্বাচারে গ্রেফতার ও গুম এখন মিশরে স্বাভাবিক ব্যাপার। যারা গ্রেফতার বা গুমের শিকার হন তারা সাধারণত ভয়াবহ নিপীড়নের শিকার হন। ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে অনেক নিরাপরাধ মানুষ প্রেফতারের পর কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। এই নিপীড়ন থেকে রেহাই পায়নি প্রতিরক্ষা আইনজীবী ও মানবাধিকার আইনজীবীরাও।
এই ঘটনায় মিশরের কড়া সমালোচনা করে জাতিসংঘকে মিশরীয় নিরাপত্তা কর্মী, যারা এই নিপীড়নের সঙ্গে সরাসরি জড়িত তাদেরকে সঙ্গে নিয়ে তদন্ত করার আহবান জানায় লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর যেসব কর্মমর্তারা এসব নিপীড়ন সম্পর্কে জানেন তাদের নিয়ে তদন্ত করলে তো আর কথাই নেই।
স্টর্ক আরও বলেন, ‘মিশরীয় কর্তৃপক্ষ নির্যাতন সঙ্কট বন্ধ করার পরিবর্তে মানুষকে সেসব রিপোর্ট সম্পর্কে অন্ধকারে রাখতে চায় যা মিশরবাসী স্বচোক্ষে দেখে। আর কিছু কিছু তো এই নিপীড়নের সরাসরি শিকাà¦