বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

কিশোরগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে আলাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছর এবং ওমর সিদ্দিক ও ওবায়দুল্লাহ নামে দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ তাদের এই দণ্ডাদেশ দেন। এর আগে সকাল ৭টার দিকে সদর উপজেলার গাগলাইল গ্রামে মাদক ব্যবসায়ী আলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নূরুল আলম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি পুলিশের সহায়তার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদসহ গাগলাইল গ্রামে মাদক ব্যবসায়ী আলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আলাল মিয়া, যশোদল মধ্যপাড়ার ওমর সিদ্দিক ও যশোদল দামপাটুলি গ্রামের ওবায়দুল্লাহকে আটক করেন।

এসময় চার পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আলাল মিয়া মাদক ব্যবসায়ী হলেও অন্য দু’জন মাদকসেবী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ