বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

রোহিঙ্গাদের মাঝে জামিয়া রহমানিয়া সওতুল হেরা টঙ্গীর উদ্যোগে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া, টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গীর উদ্যোগে জামেয়ার সিনিয়র শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর বড় একটি কাফেলা। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল 7 টা থেকে কাজ শুরু করে এই কাফেলা।

তারা উখিয়া ও কুতুপালংয়ের তিনটি পয়েন্টে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। রোহিঙ্গা শরণার্থীরা যাতে নির্দিষ্ট ক্যাম্পের ভেতরে সুশৃঙ্খলভাবে অবস্থান করে ত্রাণ পেতে পারেন সেজন্য প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সরাসরি মাজলুম ভাই-বোনদের হাতে উঠিয়ে দেওয়া হয় এসব পণ্যসামগ্রী ও নগদ অর্থ। ত্রাণসামগ্রীতে নগদ অর্থের পাশাপাশি বাচ্ছাদের উপযোগী খাবার, বিস্কুট, দুধ, চিড়া, মুড়ি ও নতুন পোশাক রাখা হয়েছে।

এই কাফেলার নেতৃত্বে ছিলেন জামিয়া রহমানিয়া সওতুল হেরা, টঙ্গীর নায়েবে মুহতামিম,  বিশিষ্ট আলেম মাওলানা ইসমাঈল। দশ সদস্যের এই কাফেলা রোহিঙ্গা-শরণার্থীদের মাঝে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণের পাশাপাশি রোহিঙ্গাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তাদেরকে সবর করার ও আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অনুরোধ করেন তারা।

যে কোনো সংকট ও দুর্যোগে দেশের ওলামায়ে কেরাম অগ্রণী ও প্রশংনীয় ভূমিকা পালন করে থাকেন একদম নীরবে নিঃশব্দে । সেই ধারাবাহিকতায় দেশের অনেক মাদরাসা ও ওলামায়ে কেরামের সংগঠনের উদ্যোগেও মজলুম রোহিঙ্গাদের এই দুঃসময়ে মানবিক সহায়তা দিয়ে তাদের প্রতি মানবিকতার হাতকে প্রসারিত করা হয়েছে। নিজেদের উদ্যোগের পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছেন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ