বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সস্ত্রাসী টেনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুম মুনিব, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টেনি (২৭) নামে দূর্ধর্ষ এক সস্ত্রাসী নিহত হয়েছে বলে পুলিশ দাবী করেছে।

মঙ্গলবার ভোররাত পৌনে ৪ টার দিকে পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তুল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তুলের গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবী বন্দুকযুদ্ধে আহত হয়েছে পুলিশের ৩ সদস্য।

দৌলতপুর থানার ওসি শাহ দারা থান জানান, সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে দৌলতপুর কাতলামারী সড়কের পিপুলবাড়িয়া-বালিয়াডাঙ্গা মাঠের মধ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছেন। এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই রহিমের নেতৃত্বে পুলিশের টহল দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের গাড়ীকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।

এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা সন্ত্রাসী টেনিকে শনাক্ত করেন।

সে উপজেলার আড়িয়া ইউয়িনের ছাতারডাড়া গ্রামের আলম মন্ডলের ছেলে এবং তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তুল, ম্যাগজিন ও গুলি উদ্ধার বলে ওসি শাহ দারা খান জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ