শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আর্থিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অগ্রগতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বৈশ্বিক আর্থিক সক্ষমতা সূচকে ৭ ধাপ এগিয়ে ৯৯তম স্থানে এসেছে বাংলাদেশ। এছাড়াও অন্যান্য আর্থিক সূচকেও এগিয়েছে বাংলাদেশ। পূর্বে আর্থিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান ছিলো ১০৬তম।

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম পরিচালিত গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৭-২০১৮ শীর্ষক প্রতিবেদনে এ অগ্রগতির কথা বলা হয়েছে।

বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সারা বিশ্বে একযোগে এই সূচক প্রকাশ করেছে।

১২টি বিষয়ের ওপর ভিত্তি করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা খাতে উন্নতি হওয়ায় বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

এ বছর ১৩৭টি দেশের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এতে দেখা যায়, দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রায় সব দেশেই সক্ষমতা সূচকে এগিয়েছে। সূচকে ভারতের অবস্থান ৪০তম। এ ছাড়া ১৫ ধাপ এগিয়ে ভুটানের অবস্থান ৮২তম, নেপালের অবস্থান ৮৮তম এবং পাকিস্তানের অবস্থান ১১৫তম। গত বছর পাকিস্তানের অবস্থান ছিল ১২২তম।

তবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে মালয়েশিয়ার উন্নতি হয়েছে বেশ। দেশটির অবস্থান এবার ২৩তম।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১৭-১৮ বছরের সক্ষমতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, তাদের স্কোর ৫ দশমিক ৮।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ