শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউইয়র্কে সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহে ওয়াশিংটনের এক হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর এ অস্ত্রপচার চালানো হয়। এখন তিনি সুস্থ আছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম জানান, ২৫ সেপ্টেম্বরের আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গল-ব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তাঁর আবাসস্থল (place of residence ) এ ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশ বাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে শেখ হাসিনা এখন ওয়াশিংটনে রয়েছেন।

শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান।

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে শেখ হাসিনার ৫ প্রস্তাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ