শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মৌলভীবাজার থেকে সরিষাবাড়ীর মেয়র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকার উত্তরা থেকে নিখোঁজ সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও ব্যবসায়ী রুকুনুজ্জামানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার মো. শাহ জালাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারের সময় মেয়রের হাত-পা বাধা ছিল। তবে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষনিক আর কোনো তথ্য পাওয়া যায়নি। কারা, কেন তাঁকে অপহরণ করেছে, শ্রীমঙ্গলের কোথা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন রুকুনুজ্জামান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সঙ্গে থাকা মুঠোফোনটিও বন্ধ ছিল। মেয়র পরিবারের অভিযোগ, শত্রুতার জের ধরে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

মেয়র মো. রুকুনুজ্জামানের বাড়ি সরিষাবাড়ীর সাতপোয়া গ্রামে। একসময়ের ইতালিপ্রবাসী রুকুনুজ্জামান বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। ২০১৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ