বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ইনানী সৈকতে ১৪ রোহিঙ্গার ভাসমান মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বঙ্গোসাগরের উখিয়া ইনানী উপকূল থেকে রোহিঙ্গাবাহী ট্রলার ডুবিতে নিহত ১৪ শিশু ও নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে এসব মৃতদেহ ইনানীর পাথুয়ারটেক পয়েন্টে ভেসে আসে। সাগর পথ পাড়ি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহেতদের মধ্যে নয় জন শিশু ও পাঁচজন নারী।

এছাড়া এ সময় আরও চারজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিকাল ৫টার দিকে পুলিশ ও স্থানীয়রা সাগর থেকে ১৪ জনের লাশ উদ্ধার করেছে। আরও লাশ ভাসতে দেখা যাচ্ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাই কিসলো জানান, সাগরে তিনটি ট্রলার ডুবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ১৪ রোহিঙ্গা নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৯জন শিশু, ৫জন মহিলা। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

রাখাইনে পুড়িয়ে দেওয়া গ্রামগুলো থেকে পায়ে হেঁটে যারা বাংলাদেশ সীমান্তে আসতে পারছেন, তারা মংডু থেকে মাছ ধরার নৌকায় করে নাফ নদী পেরিয়ে টেকনাফে পৌঁছানোর চেষ্টা করছেন। এ সময় নৌকা ডুবে মারা যাচ্ছে অনেক নারী ও শিশু।

উল্লেখ্য, মিয়ানমার বাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গারা সাগর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকা ডুবির ঘটনা ঘটছে। রোহিঙ্গা বহনকারী নৌকাডুবিতে এ পর্যন্ত অন্তত দেড় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষের মৃত্যু হয়েছে।
আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ