শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মিয়ানমার কি আসলেই রোহিঙ্গাদের ফেরত নিতে চাচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হলেও সদিচ্ছার অভাব পরিলক্ষিত হচ্ছে প্রকটভাবে। রাখাইনে এখন চলছে সহিংসতা।  আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , এখনো ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়৷

স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিরাতেই বাংলাদেশে তারা ঢুকছে৷  তাদের অনেকে নিজেদের গ্রাম থেকে রাখাইন বৌদ্ধঅধ্যুষিত গ্রামগুলো পার হতেও ভয় পাচ্ছে। রোহিঙ্গা অ্যাডভোকেসি গ্রুপ আরাকান প্রজেক্টের প্রতিনিধি ক্রিস হ্যারিস এএফপিকে বলেছেন,‘‘ গ্রামপ্রধান যদি গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেন, সঙ্গে সঙ্গেই সমগ্র গ্রামবাসী সেই সিদ্ধান্ত মেনে গ্রাম শূন্য করে পালিয়ে যায়৷''

মিয়ানমার থেকে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের আসা মাঝখানে একটু কমলেও এর পরিমাণ আবার বাড়তে শুরু করেছে। প্রতিদিন গড়ে প্রায় এক-দেড় হাজার রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। শুধু গত সপ্তাহেই সাত হাজার রোহিঙ্গা প্রবেশে করেছে। কারণ সেখানে এখনও নিপীড়ন চলছে। রোহিঙ্গাদের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে।তাদেরকে দেশ ছাড়ার জন্য মাইকিং করা হচ্ছে।

২৫ অগস্ট থেকে নির্যাতনের মুখে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন৷ মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইটকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলছে, ‘‘বাংলাদেশে ঢোকার জন্য রাখাইনের পশ্চিমাঞ্চলের দুই গ্রামের মধ্যবর্তী সীমান্তের কাছে ১০ হাজারেও বেশি মানুষ জড়ো হয়েছেন৷ তারা মানবেতর জীবন যাপন করছেন৷''

তবে মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের মুখপাত্র গ্লোবাল নিউ লাইট তাদের প্রতিবেদনে দাবি করেছে, ‘‘কর্তৃপক্ষ পালিয়ে যেতে চাওয়া রোহিঙ্গাদের বারবার আশ্বস্ত করতে চাইছে, রাখাইনে তারা এখন নিরাপদ৷ তা সত্ত্বেও রোহিঙ্গারা নিজেদের ইচ্ছায় বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে৷'' কিন্তু ওয়াশিংটন পোস্ট তাদের নিজস্ব অনুসন্ধানের বরাত দিয়ে জানিয়েছে, ‘‘গ্রামবাসী ক্ষুধার যন্ত্রণায় ভুগছে৷ বৌদ্ধ জাতীয়তাবাদীরা ক্রমাগত তাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে৷''

রোহিঙ্গা-সংকট সমাধানের জন্য গতকাল সোমবার ঢà