রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

গুজরাট দাঙ্গা ঠেকাতে সব চেষ্টা করেছিলো মোদী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : ভারতের গুজরাটে ২০০২ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা থেকে দায়মুক্তি দেয়া হয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারতের হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে গুজরাট দাঙ্গা মোদির ষড়যন্ত্র ছিলো না। গুজরাটের সাম্প্রদায়িক হিংসা ঠেকাতে সম্ভাব্য সব চেষ্টাই করেছিলেন রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরির চ্যালেঞ্জ খারিজ করে দিয়ে দেশটির সর্বোচ্চ আদালত এ রায় প্রদান করেন।

এ বিষয়ে বিশেষ তদন্তকারী দলের রিপোর্টকে বহাল রেখে হাইকোর্ট বলছে, নরেন্দ্র মোদী ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে কোনো ফৌজদারি মামলা শুরু করা হবে না।

উল্লেখ্য, ২০০২ সালের হিংসায় গুজরাটের যে সব এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে আমেদাবাদ অন্যতম। সে শহরে সংখ্যালঘু প্রধান আবাসন গুলবর্গ সোসাইটিতে ভয়ঙ্কর হামলা হয়েছিল। অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। গুলবর্গ সোসাইটিতে হওয়া সেই হামলাতেই মৃত্যু হয় প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির। তিনি বার বার পুলিশকর্তাদের ফোন করে সাহায্য চাওয়া সত্ত্বেও কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ ওঠে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ