রশীদ আহমদ: হালাল উপায়ে ব্যবসা পরিচালনা ও কমিউনিটির সেবা করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত ওজন পার্কে (১০৪৩ লিবার্টি এভিনিউ, ব্রুকলীন) এ বাংলাদেশী মালিকানাধীন ফার্মেসী “রাইট কেয়ার ফামের্সী”।
গত ২৯ সেপ্টেম্বর শুত্রুবার জুমার নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রতিষ্ঠানটির উন্নতি-সমৃদ্ধি এবং বিশ্ব শান্তি কামনা করে মুনাজাত করেন বিএমএমসিসির প্রাক্তন ইমাম মাওলানা মোস্তাফা কামাল।
এর আগে ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ এর পরিচালনায় শুরুতে কালামে কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ মাহবুবুর রহমান। রাসুল সা. এর শানে দরূদ পাঠ করেন আল ফুরকান মসজিদের ইমাম মাওলানা রফিক উদ্দীন। শতাধিক লোকের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন রাইট কেয়ার ফামের্সীর অন্যতম পরিচালক সালেহ আহমদ।
তরুণ ব্যবসায়ী সালেহ আহমদ তিনি আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, রাইট কেয়ার ফার্মেসী আজকে উদ্বোধন হলেও আমরা কমিউনিটির কল্যাণে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি। তার-ই আলোকে আমরা কমিউনিটির আরো সেবা করতে চাই।
তিনি বলেন, আল্লাহর রাসুল সা. ব্যবসাকে পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামীন ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন। সেই আলোকে রাইট কেয়ার ফামের্সী সৎ উপায়ে ব্যবসা করার মানসিকতা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।
রাইট কেয়ার ফামের্সীতে ঔষুধ, মেডিকেল ও সার্জিকেল যন্ত্রপাতি, ভিটামিন, নিউট্রিশন সামগ্রী ছাড়াও ডিপার্টমেন্টাল জিনিস পত্রের মধ্যে স্টেশনারি গ্রিটিং কাডর্স, হাউজহোল্ড সামগ্রী, স্বাস্থ্য ও রূপচর্চা, পারফিউম সামগ্রীর রয়েছে বিপুল সমাহারà