রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

রাখাইনে সেনা নিপীড়ন মানবতাবিরোধী অপরাধ হতে পারে: সিডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে নারী ও শিশুদের ওপর সেনা নিপীড়ন মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে- এমন হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এবং নারীর প্রতি বৈষম্য প্রতিরোধ কমিটি সিডো।

এক বিবৃতিতে সংস্থা দুটি জানায়, রাখাইনের উত্তরাঞ্চলে নির্বিচার হত্যা-ধর্ষণের শিকার হচ্ছে নারীরা।

সেনা নিপীড়ন বন্ধে সু চি সরকারকে আহ্বান জানিয়েছে সংস্থা দু’টি। সহিংসতার বিষয়ে সুষ্ঠু তদন্ত করতেও নেইপিদোকে তাগিদ দেয়া হয়েছে। সংঘাত বন্ধে মিয়ারমার সরকারের ব্যর্থতা নিয়েও উদ্বেগ জানায় তারা।

গেল ২৫ আগস্ট থেকে শুরু বার্মায় তথাকথিত সেনা অভিযানের কারণে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫ লাখের বেশি রোহিঙ্গা। এদিকে রাখাইনের উত্তরাঞ্চলে সেনা নিপীড়নের নতুন প্রমাণ পেয়েছে মানবাধিকার সংস্থা HRW।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ