বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

হেফাজতের মহাসমাবেশ চলছে, লোকারণ্য লালদীঘি ময়দান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী; লালদিঘি ময়দান থেকে

মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে মহাসমাবেশ চলছে।

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের লালদীঘি ময়দানে এ সমাবেশ শুরু হয়। অসুস্থতাসত্বেও সমাবেশে উপস্থিত হবেন হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী।

রোহিঙ্গা গণহত্যা বন্ধ, তাদের নিরাপদে ফিরিয়ে নেয়া ও অধিকার ফিরিয়ে দেয়াসহ বেশি কিছু্ ইস্যুতে এ সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ।

জুমার নামাজের পরপরই লোকে লোকারণ্য হয়ে যায় সমাবেশ স্থল। তাকবির ও বিভিন্ন স্লোগান দিতে দিতে ধর্মপ্রাণ মানুষ সমাবেশে যোগ দেন।

এদিকে আমীর আল্লামা আহমদ শফীর ছেলে ও হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আনাস মাদানী আওয়ার ইসলামকে বলেছেন, অসুস্থতা সত্বেও আল্লামা আহমদ শফীর সমাবেশে যোগ দেবেন। এ জন্য তিনি প্রস্তুতিও নিচ্ছেন।

এর আগে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সমাবেশস্থলে উপস্থিত হন।

এছাড়াও হেফাজতের ইসলামের কেন্দ্রীয় ও ঢাকার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত রয়েছেন।

https://www.facebook.com/qawmivision/videos/2046574822281410/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ