রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

রোহিঙ্গাদে দুর্দশা দেখে আমার বুক ভেঙ্গে গেছে: আমির খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বলিউডের জনপ্রিয় নায়ক আমির খান মিয়ানমারের আরাকানে সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন, মিয়ানমারে যা ঘটছে তাতে তার বুক ভেঙে গিয়েছে।

ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের যে কোন জায়গায় মানুষ যখন নির্যাতনের শিকার হন, যে কোন জায়গায় এই ধরনের ট্র্যাজিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন মানুষকে যেতে হয়, তা দেখে হৃদয় মুচড়ে ওঠে। নানা সময়ে নানা দেশে এই ধরনের ঘটনা ঘটে থাকে।

আমির বলেন, ‘আমি আশা করবো এবং প্রার্থনা করবো মানুষ হিসেবে আমরা যেন এর অবসান দেখতে পাই।’

তুর্কি সরকারের এক বিশেষ আমন্ত্রণে আমির খান এখন ইস্তাম্বুল এবং আঙ্কারা সফর করছেন। এই সফরে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এর আগে তুর্কী সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়, এই সফরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছাড়াও আমির খান সে দেশের চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থীদের সাথেও আলাপ-আলোচনা করবেন।

এই সফরে তিনি তার নতুন ছবি সিক্রেট সুপারস্টারের প্রমোশনের কাজও করবেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

সূত্র : বিসিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ