রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

হজ যাত্রা থেকে ভর্তুকি তুলে দিচ্ছে ভারত সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বাধীনতার পর থেকে দিয়ে আসা হজভর্তুকি তুলে দিচ্ছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় মন্ত্রীসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে পুরুষ সঙ্গী ছাড়াই ৪৫ বছরের বেশি বয়সী নারীদের দলবদ্ধ হয়ে হজে যাওয়ার অনুমতি দেয়ারও প্রস্তাব রয়েছে ওই খসড়ায়।

তবে কমপক্ষে চারজনের দল গড়ে হজযাত্রা করতে হবে নারীদের।

এর আগে দেশটির সুপ্রিম কোর্ট ২০২২ সালের মধ্যে ধাপে ধাপে হজভর্তুকি তুলে দেয়ার নির্দেশ দিয়েছিলো।

ভারতীয় গণমাধ্যম বলছে, এই খসড়া তৈরি করেছে সাবেক সচিব আফজাল আমানুল্লার নেতৃত্বাধীন একটি কমিটি। সম্প্রতি তা জমা পড়েছে দেশটির সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভির দফতরে।

নরেন্দ্র মোদী সরকার ২০১৮ সালের হজযাত্রা নতুন নীতি অনুযায়ী করতে চায় বলে জানিয়েছেন নকভি। তার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয় সূত্রের খবর, হজযাত্রায় খরচ কমলে যে টাকা সরকারের হাতে থাকবে তা মুসলিম সম্প্রদায়েরই উন্নতির জন্য খরচ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ