রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল

‘আইএস নির্মূল হোক তা চায় না আমেরিকা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকা আইএসের নির্মূল চায় না বলে দাবি করেছেন লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

তিনি বলেছেন, মার্কিন সরকার সিরিয়ায় অবস্থিত আইএসের ঘাঁটিগুলোতে জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা। পার্সটুডের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

লেবাননের বেকা অঞ্চলের আল-আইন শহরে হিজবুল্লাহর দুই শহীদ যোদ্ধার দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ এসব কথা বলেন।

গত সপ্তাহে সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে হিজবুল্লাহর অন্যতম কমান্ডার আলী আল-হাদি আল-আশেক ও এই আন্দোলনের যোদ্ধা মোহাম্মাদ নাসেরদিন শহীদ হন।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, আমেরিকা বিশ্বের একমাত্র দেশ যে চায় না আইএস পুরোপুরি নির্মূল হয়ে যাক।

তিনি আরো বলেন, সিরিয়ার রাকা শহরে আইএসের ঘাঁটিগুলোর পাশাপাশি জর্দান সীমান্তে অবস্থিত আইএসের আরেকটি ঘাঁটির মাধ্যমে এই জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা করছে আমেরিকা। মার্কিন সরকারই জর্দানে প্রশিক্ষণ দিয়ে আইএসকে সিরিয়ায় ঢুকিয়ে দিয়েছিল।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, সিরিয়ায় আইএসের অবস্থানগুলোর দিকে সেদেশের সেনাবাহিনীকে অগ্রাভিযান চালাতে দিচ্ছে না মার্কিন বিমান বাহিনী। তারা দায়েশের অবস্থানে হামলা চালানোর নামে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালাচ্ছে।

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে লেবাননের হিজবুল্লাহ। বিশেষ করে লেবাননে আইএসের অনুপ্রবেশ রুখতে সিরিয়া-লেবানন সীমান্ত জুড়ে শক্ত অবস্থান নিয়েছে এই প্রতিরোধ আন্দোলন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ