সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

ঢাবির ভিসি প্যানেল অবৈধ : হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভিসি নিয়োগেয়র জন্য গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন সদস্যের প্যানেলকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গত ২৯ জুলাই অনুষ্ঠিত সিনেট সভাকে অবৈধ ঘোষণা করে আগামী ৬ মাসের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় সিনেট পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান।
গত ২৯ জুলাই সিনেটের বিশেষ অধিবেশনে তিন সদস্যের উপাচার্য প্যানেল চূড়ান্ত করা হয়। প্যানেলের সদস্যরা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আজিজ।
সিনেটে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব থাকে। বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্য থেকেও ২৫ জন এই সিনেটে থাকেন। রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন না করেই সিনেট সভাকে চ্যালেঞ্জ করে ওই রিটটি করা হলে আদালত রুল জারি করেছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ