শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পিএইচডি ডিগ্রী অর্জন করায় ড. জসীম উদ্দীন নদভীকে ছাত্র পরিষদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার সহকারী পরিচালক, আল্লামা সুলতান যওক নদভী ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা জসীম উদ্দীন নদভী পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা দিয়েছে ‘কওমী মাদরাসা ছাত্র পরিষদ বাংলাদেশ’।

সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্বদ্যিালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১০ অক্টোবর রাতে জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার কনফারেন্স হলে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় কওমী মাদরাসার আলেম ও ছাত্রদের প্রতি আহবান জানিয়ে ড. জসীম উদ্দিন নদভী বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রী নেয়ার ক্ষেত্রে কওমী মাদরাসা পড়ুয়াদের এগিয়ে আসতে হবে। দেশের নেতৃত্বে সমাসীন হতে হবে কওমী আলেমদের। সাথে সাথে বরাবরের ন্যায় মানবসেবায় এগিয়ে আসতে তরুণ মাদরাসা শিক্ষার্থীদেরও।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. মাওলানা জসীম উদ্দিন নদভীকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ও ক্রেস্ট প্রদান করা হয়।

তিনি কওমী মাদরাসা ছাত্র পরিষদ বাংলাদেশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় কওমী মাদরাসা ও মাদরাসা পড়ুয়া অসহায়-মেধাবীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এতে উপস্থিত ছিলেন, কওমী মাদরাসা ছাত্র পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর সভাপতি মাওলানা ওসমান কাসেমী, ছাত্র পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাহমুদ মুজিব।

এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর সহসভাপতি মাওলানা আতিক ইউসুফ, মহানগর সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ নোমান, মহানগরের অন্যতম ছাত্রনেতা সাআদ সাদেক, মহানগর প্রচার সম্পাদক মাওলানা কফিল উদ্দীন, নগর সহ প্রচার সম্পাদক জুনাইদ, নগর সদস্য মাওলান মুনীর উদ্দীন, হাসনাত প্রমুখ।

‘বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রীর ক্ষেত্রে মাদরাসা পড়ুয়াদের এগিয়ে আসতে হবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ