রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ

কাতারের কূটনীতিককে হারিয়ে ইউনেস্কোর মহাপরিচালক হচ্ছেন ফ্রান্সের আজুলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউনেসকোর নতুন মহাপরিচালক হচ্ছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী উদ্রে আজুলে। তিনি বর্তমান প্রধান ইরিনা বোকোভার স্থলাভিষিক্ত হবেন। রয়টার্স

বুলগেরিয়ান বোকোভা ২০০৯ সাল থেকে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আজুলে কাতারের কূটনীতিক হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারিকে হারিয়ে এগিয়ে রয়েছেন।

জানা যায়, ভোটের এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ১০ নভেম্বর ইউনেসকোর সাধারণ অধিবেশনে সংস্থাটির সদস্য ১৯৫টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে।

এদিকে সংস্থাটির বর্তমান প্রধান বোকোভা দায়িত্ব ছাড়ার আগে ইসরায়েল ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার এক আকস্মিক ঘোষণায় ইউনেসকো থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ