রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ

'ইসলামে মনযোগী হয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অভিনয় ছেড়ে শুদ্ধতার জীবনে ফিরে আসছেন পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী এবং টিভি হোস্ট নূর বুখারী।

শোবিজ ছেড়ে তিনি এখন পুরোপুরি মন দিয়েছেন ধর্মকর্মে। এ বিষয়ে অনুভূতি জানাতে তিনি বলেছেন, ইসলামের পথে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি আপনি চাইলেই বাছাই করে নিতে পারেন না, বরং আল্লাহই আপনাকে পছন্দ করে নেন।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের সঙ্গে কথোপকথনে তিনি এসব কতা জানান।

সম্প্রতি তিনি হিজাব পরিধান অবস্থায় কয়েকটি ছবি প্রকাশ করলে সংবাদের শিরোনাম হয়েছিলেন। ৩৫ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেত্রী নিশ্চিত করেছেন, তিনি ভবিষ্যতে কোনো সিনেমা বা টিভি শো করার পরিকল্পনা করছেন না।

মাত্র কয়েক সপ্তাহে আগে নূরের চতুর্থ স্বামী গায়ক ওয়াহিদ হামিদ আলী খানের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি এই সিদ্ধান্তটি নিলেন।

জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, আমি এমন একটি সময় অতিক্রম করছিলাম; যেটি মানসিক আঘাত এবং অন্যান্য কষ্টের সঙ্গে জড়িত। আমি এ সম্পর্কে আর ভাবতে চাই না।

সাক্ষাৎকারে তিনি তার ভবিষ্যতের পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং তার এই আধ্যাত্মিক যাত্রায় তিনি নিজেকে কতটা ভাগ্যবান বলে মনে করেন সে সম্পর্কেও কথা বলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ