বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

ধর্ষণের শিকার গৃহবধু, স্বামী বের করে দিল ঘর থেকে, ধর্ষক কেটে দিল চুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর: প্রথমে ধর্ষণ, তারপর মাথা ন্যাড়া। সম্প্রতি এমনই ঘটেছে  রংপুরে। এক গৃহবধূকে (১৮) ধর্ষণের পর তার মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে ধর্ষক ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে।

মানসিকভাবে বিপর্যস্ত ওই গৃহবধূ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী বন্দে আলী মিয়ার ছেলে হাসান আলী (২২) ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে এ ঘটনা জানাজানি হলে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন স্বামী।

এদিকে বাড়ি থেকে বের করে দেয়ায় তিনি ওই রাতেই ধর্ষক হাসান আলীর বাড়িতে চলে যান। এসময় ধর্ষক হাসান ও তার স্বজনরা মিলে তার মাথার চুল কেটে দিয়ে মারধর করেন। পরে স্থানীয়দের সহায়তায় রোববার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার নানা আব্দুল হাকিম বাদী হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় ধর্ষক হাসানসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বলেন, বিষয়টি গুরত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সারাদেশে দিন দিন ধর্ষণের ঘটনাগুলো বেড়েই চলছে। বাড়ছে ধর্ষণের পর অপ্রীতিকর ঘটনাগুলোও। বিষয়গুলোর দ্রুত বিচার না হলে এধরনের ঘটনা আরও বাড়তে বলে অভিমত বিশেষজ্ঞদের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ