রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ

২৭ বছর পর ইরাকে নামল সৌদি বাণিজ্যিক বিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের একটি বাণিজ্যিক বিমান বুধবার ইরাকের রাজধানী বাগদাদে অবতরণ করেছে।

গত ২৭ বছরের মধ্যে এই প্রথম কোনো সৌদি বিমান ইরাকে অবতরণ করল। সৌদি আরব ইরাকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়ার পর দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হলো। ইরাকের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

ইরাকি কর্মকর্তারা বলেছেন, সৌদি কোম্পানি ফ্লাইনাস ইরাকের কয়েকটি শহরে ফ্লাইট চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। সৌদি আরবের অভ্যন্তরে কোম্পানিটি ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়েছে। আয় বৃদ্ধির জন্য কোম্পানিটি ইরাকে ফ্লাইট চালু করছে।

সৌদি আরবের অনেকেই জিয়ারতের জন্য ইরাকের ধর্মীয় নগরীগুলো সফর করতে চান। এ কারণে সৌদি আরব কোনো ধরনের জটিলতা সৃষ্টি না করলে বিমান সংস্থাটি অনেক যাত্রী পাবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরব ইরাকে তৎপর সন্ত্রাসীদেরকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই অভিযোগ গত বছর তৎকালীন সৌদি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল ইরাক সরকার। পার্সটুডে

হাদিস চর্চায় অভিনব সংস্থার পরিকল্পনা বাদশাহ সালমানের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ