রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ

মিয়ানমারে রত্ন পাথর সংগ্রহকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের উত্তরাঞ্চলে খনি বর্জ্য থেকে রত্নপাথর সংগ্রহকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

এসব সংগ্রহকারীদের মূল্যবান পাথরের একটি খনিতে প্রবেশে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ হয়। মাল্টি বিলিয়ন ডলারের এ শিল্পখাতে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

মিয়ানমারের কচিন রাজ্যের হপাকান্তে ‘১১১ কোম্পানি’ মালিকানাধীন একটি শিল্প প্লটে প্রবেশে প্রায় ৫০ জন সংগ্রহকারীকে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, সংঘর্ষ শুরু হওয়ার এক ঘণ্টা পর প্রায় ৬শ’ লোক এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

খবরে বলা হয়, ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোয় তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে।

(সূত্র- বাসস-আরএম)

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ