শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের নতুন কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট ও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.মুহাম্মদ আশরাফুল আলম।

সভাপতি পদ হস্তান্তরের অনুষ্ঠানটি সদ্য সাবেক প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান এর কক্ষে অনুষ্ঠিত হয় বেলা ১ টায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশীদ আসকারী প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলমকে নিয়োগ দেন এবং প্রভোস্ট কাউন্সিলের সভায় দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান দায়িত্ব হস্তান্তর করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, লালন শাহ হল প্রভোস্ট প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, শেখ রাসেল হল প্রভোস্ট প্রফেসর ড. মিয়া রাশিদুজ্জামান, খালেদা জিয়া হল প্রভোস্ট প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. আহসান-উল- আম্বিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ