বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘আত্মার পরিশুদ্ধি অর্জন করা মুসলমানদের অবশ্য কর্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইফুল ইসলাম : আত্মার পরিশুদ্ধি অর্জন করা সকল মুসলমানের অবশ্য কর্তব্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম পটিয়া মাদরাসার সহকারী পরিচালক আল্লামা আবু তাহের নদভী।

০৭ নভেম্বর চট্টগ্রামস্থ সন্দ্বীপের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা-ই-আশরাফিয়ার নবম বার্ষিক মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, একমাত্র দ্বীনি শিক্ষার মাধ্যমেই সম্ভব অন্তরের পরিচ্ছন্নতা অর্জন করা। জাগতিক জ্ঞানের মাধ্যমে অন্ন, বস্ত্র, বাসস্থানসহ অন্যান্য প্রয়োজন পূরণ হলেও হৃদয় পবিত্র হয় না। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, ফেনী আলী আজম জামে মসজিদের খতীব নও মুসলিম মাওলানা সিরাজুল ইসলাম, ঢাকা শ্যামপুর বাইতুল মামুর মাদরাসার পরিচালক মাওলানা মাসউদুর রহমান, সন্দ্বীপ আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ ও মাওলানা শাহাদাত হোসাইন।

নও মুসলিম সিরাজুল ইসলাম বলেন, ইসলাম শান্তির ধর্ম; মানবতার ধর্ম। এটি নিছক কিছু আচার-অনুষ্ঠানের নাম নই। পরিপূর্ণ জীবন বিধানের নামই হল ইসলাম।

মাহফিলে সভাপতিত্ব করেন, আশরাফুল উলুম মাদরাসার প্রবীণ শিক্ষক হাফেজ উসমান গণি ও মুফতি মাঈনুদ্দীন।

তরুণ আলেম সাইফুল ইসলামের সঞ্চালনায় বাদে যোহর মাহফিল শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত।

মাদরাসা পরিচালক মাওলানা আবু বকর ছিদ্দিক মাহফিলকে সফল করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ