রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৭৪বছর বয়সে পিএইচডি ডিগ্রি নিয়ে পৃথীবিকে তাক লাগিয়ে দিলেন এক ফিলিস্তিনি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম:
ফিলিস্তিনের এক নারী ৭৪ বছর বয়সে ডক্টরেট(পিএইচডি) করে কেবল ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে নিজের নাম লিখিয়েছেন তাই নয় বরং শিক্ষার ক্ষেত্রে যে বয়স কোনো বাধা নয় তা নতুন করে আবার প্রমাণ করলেন তিনি৷
দুবাই-এ গত ১৭ বছর যাবৎ পড়াশুনায় ব্যস্ত থাকা ফিলিস্তিনি এই নারীর নাম নাজমা খলিল অাবু ঈসা৷ তিনি ৫ সন্তানের জননী হওয়ার সাথে সাথে ১৪ জন নাতি-পুতিরও দাদি নানি৷
নাজমা খলিল ফিলিস্তিনের ২৫ বছরের আন্দোলন সংগ্রামকে তার পিএইচডির বিষয় নির্ধারণ করেন৷ তিনি আন্দোলনের শুরু থেকে ২০১২ পর্যন্ত সময়ের ঘটনাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী গবেষণা করেন৷ পরে তা পাণ্ডুলিপি আকারে হল্যান্ডের ইউনিভার্সিটিতে পাঠালে কর্তৃপক্ষ তাকে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে৷
এই ডিগ্রি অর্জনের অভিব্যক্তি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, যদি কোনো মানুষ বাস্তবেই কিছু অর্জন করতে চায় তাহলে কোনো জিনিসই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না৷ তিনি বলেন, আমার এই অর্জনের পেছনে আমার স্বামী ও সন্তানদের অবদান অনস্বীকার্য৷ তারা আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছে এবং সর্বদা আমাকে সহযোগিতা করেছে৷

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ