মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

ইউজিসির সঙ্গে হাইআতুল উলইয়ার প্রতিনিধি দলের বৈঠক ২০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আল হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ-এর প্রতিনিধিগণ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সঙ্গে দেখা করবেন আগামী ২০ নভেম্বর।

বুধবার হাইআতুল উলইয়ার ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

হাইআতুল উলইয়ার সরকার অনুমোদিত ৩২ সদস্যের কমিটি ও প্রতিনিধি দলের অন্যতম সদস্য মুফতি মোহাম্মদ ওয়াক্কাস আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন।

গতকালের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয় জানতে চাইলে তিনি বলেন, ‘ইউজিসির সঙ্গে ২০ তারিখের সম্ভাব্য বৈঠক নিয়েই আমাদের আলোচনা হয়েছে। বৈঠকে আমরা কোন কোন বিষয় কিভাবে উপস্থাপন করবো তা নিয়ে বিস্তারিত পরামর্শ করেছি।’

ইউজিসির কাছে আপনারা কী কী দাবি উত্থাপন করবেন? উত্তরে তিনি বলেন, ‘কোনো দাবির বিষয় না; দারুল উলুম দেওবন্দের ৮ মূলনীতি ও সরকার ঘোষিত গেজেটের সমন্বয় করে কিভাবে দ্রুততম সময়ে সনদের মান বাস্তবায়ন করা যায়, তা নিয়ে ইউজিসির সঙ্গে পারস্পারিক মতবিনিময় করা হবে।’

বেফাক ব্যতীত ৫ বোর্ডের দাবি বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা প্রশ্নের উত্তরে মুফতি ওয়াক্কাস বলেন, আলোচনা তো হয়েছেই। আমরা মিলেমিশে চলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সদস্যদের ভোটের মাধ্যমে ৫ বোর্ড থেকে একজন কো-চেয়ারম্যান নেয়ারও আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হাইআতুল উলইয়ার মূল কমিটির বৈঠকে হবে।

‘ছয় বোর্ডকে একসঙ্গে ডেকেই সবকিছু চূড়ান্ত করা হবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ