সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘প্রয়োজনে আবারো আমরা গাছতলায় বসে পাঠ নেব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ওলামায়ে কেরাম বলেছেন, কওমি মাদরাসা বাংলাদেশের ইসলামি শিক্ষা-সংস্কৃতি, জীবনবোধ ও চেতনার অন্যতম রক্ষক। কওমি আলেমদের রীতি, ঐতিহ্য ও আদর্শের বাইরের যে কোনো নিয়ন্ত্রণ, স্বীকৃতি, আইন ও হস্তক্ষেপ হবে কওমির জন্য মারাত্মক ক্ষতিকর।

কওমি মিডিয়া ফোরাম ও অনলাইন মিডিয়া কওমিকণ্ঠ ডটকম উদ্যোগে সিলেট নগরীর দারুল আজহার মডেল মাদরাসা ক্যাম্পাসে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ‘কওমি স্বীকৃতি, সাম্প্রতিক বাস্তবতা ও তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ এ কতা বলেন।

কওমী সনদ স্বীকৃতির বিভিন্ন দিক নিয়ে গোলটেবিলে পর্যালোচনা করেন বিদগ্ধ আলোচকগণ। তাদের আলোচনায় ঐতিহাসিক নানা প্রেক্ষাপট ও ভবিষ্যত সম্ভাবনার দিকগুলো উঠে আসে ৷

কওমি মিডিয়া ফোরামের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও কওমিকণ্ঠ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানীর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল বছীর।

ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জামিয়া দারুল কুরআন সিলেটের মুহাদ্দিস মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, লেখক-মুহাদ্দিস হাফিয মাওলানা এহতেশামুল হক ক্বাসিমী, দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মঞ্জুরে মাওলা, জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা তালেব উদ্দীন।

জামেয়া নূরানিয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসার মুহাদ্দিস মাওলানা শামছুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, কবি ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, জামিয়া মাহমুদিয়া সুবহানীঘাট সিলেটের মুদাররিস মাওলানা আবুল হোসাইন চতুলী, কওমি মিডিয়া ফোরামের সহ-সভাপতি মাওলানা আহমদ সগীর, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, লেখক-গবেষক মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মাওলানা তাহরুল হক জকিগঞ্জী।

ভাটপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওলীউর রহমান, দারুল আজহারের ভাইস প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া আল হাসান, কওমি মিডিয়া ফোরামের অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, লেখক মাওলানা শামসীর হারুনুর রশীদ প্রমুখ।

স্বীকৃতি প্রশ্নে আমাদের মাঝে কোনো এখতেলাফ নেই : মাওলানা আব্দুল বছীর

দ্বীনী এদারায়ে তা’লীম বà¦