শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মারকাজুত তানযীলের দোয়া মাহফিল; আসবেন মাওলানা যোবায়ের আনসারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজয়ী হাফেজ কারী মাওলানা সাইফুল ইসলাম প্রতিষ্ঠিত মারকাজুত তানযীল আল-ইসলামিয়া ইন্টাঃ মাদরাসা ঢাকা এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করতে যাচ্ছে।

আগামী ১৩ ডিসেম্বর ২০১৭ মারদাসা প্রাঙ্গনে (শনির আখড়া বাস্টট্যান্ড) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে শীর্ষ উলামায়ে কেরাম তাশরিফ আনবেন।

মারকাজুত তানযীল আল ইসলামিয়া ইন্টারনেশনাল মাদরাসার আলোচনা ও দোয়া মাহফিল উপলক্ষে দীর্ঘ দিন পর ঢাকায় আসবেন এ সময়ের খ্যতিমান আলোচক, বিশিষ্ট আলেমে দীন, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন আল্লামা হাফেজ মাওলানা যোবায়ের আহমদ আনসারী।

চিকিৎসার জন্য আল্লামা যোবায়ের আহমদ আনসারী দীর্ঘ দিন ধরেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। চিকিৎসা পর মারকাজুত তানযীলের আলোচনা উপলক্ষ্যে এটাই তার ঢাকায় আসা।

২০১৬ সালে যাত্রাবাড়ীতে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন কাতার প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা সাইফুল ইসলাম। প্রতিষ্ঠার পর বেশ সুনামের সঙ্গে চলে আসছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির বয়স মাত্র দুই বছর হলেও বেশ সফলতা রয়েছে তাদের। বেফাকের পরীক্ষায় হিফজ খানার দুই ছাত্র গতবছর সিরিয়ালের ২ ও ৩ এ রয়েছে।

আবাসিক ব্যবস্থাপনায় উপযুক্ত ও নিরিবিলি পরিবেশে এখানে অর্ধশত শিক্ষার্থী পাঠ নিচ্ছে। আপাতত নুরানী, নাজেরা ও হিফজ বিভাগ চালু থাকলেও পর্যায়ক্রমে মাদরাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানা যায়।

মাদরাসার উদ্যোগে হতে যাওয়া প্রথম আলোচনা সভা ও দোয়া মাহফিলে ধর্মপ্রাণ সাধারণ মানুষ, আলেম ওলামা ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন মাওলানা সাইফুল ইসলাম।

‘কাতারের প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদে বাংলাদেশের খতীব’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ