নেছার আহমেদ: প্রতিটি ইলেক্ট্রনিক যন্ত্রপাতি বা মেশিনই গরম হয়। যেমন- গাড়ি, কম্পিউটার ইত্যাদি সব কিছুই গরম হওয়া থেকে বিরত নয়। গাড়ি ঠাণ্ডা রাখতে পানি ঢালা হয়, কম্পিউটার ঠাণ্ডা রাখতে ফ্যান ব্যবহার করা হয়।
স্বাভাবিক ভাবে স্মার্টফোন একটি ইলেক্ট্রনিক যন্ত্র হওয়ার কারণে এটি গরম হয়। তবে অনেকের কাছেই অজানা ঠিক কী কারণে মোবাইল অল্প সময়ে গরম হয়ে যায় এবং এর থেকে বাঁচতে কী করণীয়? আসুন জেনে রাখি বিষয়গুলো।
প্রসেসর: স্মার্টফোন গরম হওয়ার জন্য প্রথম যে দায়ী তা হলো প্রসেসর। প্রসেসর আপনার ফোন এর প্রধান অঙ্গ সরূপ। যেটি আপনার ফোনের প্রতিটি কাজ করে থাকে। আপনি ফোন ব্যবহার করেন আর নাই করেন প্রসেসর কিন্তু সবসময় চলতে থাকে এবং তার কাজ করতে থাকে।
এই প্রসেসর নির্মাণ করা হয় অর্ধপরিবাহী পদার্থ দিয়ে এবং এর ভেতর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন থাকে। যখন প্রসেসর তার কাজ করে তখন এই ইলেকট্রনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে (সহজ ভাষায়)।
এই দৌড়াদৌড়ি করার সময় ইলেকট্রন গুলো নিজেদের ভেতর সংঘর্ষ ঘটায় এবং তাপ উৎপাদন করে। অর্থাৎ আপনার প্রসেসর যত বেশি কাজ করে তাপ ও ততো বেশি উৎপাদন হয়।
অত্যাধিক লোড: অত্যাধিক লোডের ফলে আপনার ফোনটি দ্রুত এবং বেশি গরম হতে পারে। স্বাভাবিক কাজ যেমন কথা বলা, এসএমএস সেন্ড করার মত ছোট কাজে কম গরম হবে।
কিন্তু আপনি যখন অনেকগুলো কাজ এক সাথে করবেন বা কোনো বড় কাজ করবেন তখন আপনার ফোনটি অত্যাধিক লোড এর সম্মুখিন হবে। অত্যাধিক গরম হবে।
ব্যাটারি: স্মার্টফোনগুলো দিনদিন চিকন হয়েই চলছে। কিন্তু ব্যাটারি প্রযুক্তিতে তেমন একটা বিশেষ উন্নতি আনা হচ্ছে না। তারপর ফোনটি অনেক চিকন হওয়ার কারণে যন্ত্রপাতিগুলোর একে অপরের মধ্যে খুব বেশি দূরত্ব থাকে না। ব্যাটারি চার্জ বা ডিসচার্জ হওয়ার সময় কম বেশি গরম হয়েই থাকে।
আর যন্ত্রপাতিগুলোর একে অপরের মধ্যে খুব বেশি দূরত্ব না থাকার ফলে এই ব্যাটারির গরম সব দিকে ছড়িয়ে পরে এবং আপনার স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে পরে।
পরিবেষ্টিত তাপমাত্রা: স্মার্টফোন অত্যাধিক গরম, হওয়ার আরেকটি বড় কারণ কিন্তু পরিবেষ্টিত তাপমাত্রা হতে পারে। সাধারণভাবে গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা ৩৫-৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। এই পরিবেশে আপনি ঘরে বসে থাকলেও আপনার আশেপাশের তাপমাত্রা থাকে প্রায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আর এই তাপমাত্রার ভেতর আপনি স্মার্টফোন ব্যবহার করলে এটি আরো দ্রুত গরম হয়ে পরà¦