শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের

৮ দিনের সফরে বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি ৩ ডিসেম্বর আট দিনের সফরে বাংলাদেশ আসছেন।

৮ দিনের সফরে তিনি ঢাকা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের বেশ কয়েকটি মাদরাসার মাহফিলে বয়ান পেশ করবেন।

হজরতের সফরসূচি-

৩ ডিসেম্বর রবিবার ৪টার ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন। বাদ এশা টঙ্গি দারুল উলূম মাদরাসার দস্তারবন্দী জলসায় বয়ান।

৪ ডিসেম্বর রোজ সোমবার রাজশাহী জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ মাদরাসার মাহফিলে বয়ান।

৫ ডিসেম্বর রোজ মঙ্গলবার বাদ জোহর জামিয়া ইব্রাহীমিয়ায় সাইনবোর্ড মাদরাসায় বয়ান রাখবেন। বাদ এশা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারাপুরে ইসলামী মাহফিলে বয়ান।

৬-৭ ডিসেম্বর বুধ ও বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন প্রোগ্রামে যোগদান করবেন।

৮ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম শোলকবহর জামিয়া মাদানীয়া মাদরাসার দস্তারবন্দী মাহফিলে বয়ান।

৯ ডিসেম্বর রোজ শনিবার বাদ এশা কাঁচপুর মাদানী নগর মাদরাসায় এসলাহী জোড়ে বয়ান ।

১০ ডিসেম্বর রোজ রবিবার সিলেট ঢাকা দক্ষিণ দারুল উলূম হোসাইনিয় মাদরাসার জলসায় বাদ মাগরিব বয়ান।

১১ ডিসেম্বর সোমবার সকাল ৯ টার ফ্লাইটে দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

ভারতের প্রবীন আলেমে দীন আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি প্রতিবছর দীনি দাওয়াত নিয়ে বাংলাদেশে আসেন। বাংলাদেশের বিভিন্ন মাহফিলে তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন তিনি। তার সাক্ষাৎ ও বয়ান শুনতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারও মানুষ।

ভারতের দুই মাদানি; বিভক্তি কতটুকু আমরা কী জানি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ